ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

যে কারণে নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ১১ মার্চ ২০২৪
যে কারণে নগ্ন হয়ে অস্কারের মঞ্চে জন সিনা
ছবি: সংগৃহীত

গত অস্কারটা আলোচিত-সমালোচিত হয়েছিল চড় কাণ্ডে। উপস্থাপক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন অভিনেতা উইল স্মিথ। আর চলতি ৯৬তম অস্কারে আলোচনার খোরাক হয়ে উঠেছে রেসলার-অভিনেতা জন সিনার নগ্ন পদচারণা।

মূলত সেরা কস্টিউম পুরস্কার ঘোষণা করতে গিয়েই এ কাণ্ড করেছেন জন।

সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলা অস্কারের পুরস্কার মঞ্চে জনকে ডেকে নিয়েছিলেন উপস্থাপক জিমি কিমেল। তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। লজ্জা নিবারণের জন্য হাতে ছিল এক টুকরো কাপড়!

মূলত ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন স্ট্রিকার একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। ঠিক সেটারই পুনরাবৃত্তি ঘটল এবার।

মঞ্চে উঠেই কিছুক্ষণ পর জন বলেন, ‘পুরুষের শরীর কোনো রসিকতা নয়!’ কিমেল বলেন, ‘আসলেই কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ!’

জন আরো মজা করে জানান, যে তিনি নগ্ন হয়ে কুস্তি করেন না, এখন যতটা করেছেন। এ সময় অট্টহাসিতে ফেটে পড়েন দর্শকরা। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!