ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘অভাগী’ হয়ে বড় পর্দায় আসছেন ওটিটির সেই ‘বৈয়ম পাখি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮, ১১ মার্চ ২০২৪
‘অভাগী’ হয়ে বড় পর্দায় আসছেন ওটিটির সেই ‘বৈয়ম পাখি’
রাফিয়াথ রশিদ মিথিলা- ছবি: সংগৃহীত

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তার লেখা অন্যতম বিখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’ এবার আসছে বড় পর্দায়। শিগগিরই মুক্তি পাচ্ছে এ ছবি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপনের ভাইরাল ‘বৈয়ম পাখি’ রাফিয়াথ রশিদ মিথিলা।

অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে ‘অভাগীর স্বর্গ’। ছবির নাম রাখা হয়েছে ‘ও অভাগী’।

পরিচালক অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, ‘ও অভাগী’ ছবিতে উঠে আসবে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র। পরিচালক জানিয়েছেন তিনি যথাসম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্পের যে বিষয়বস্তু সেটাকে ধরে রাখতে চেয়েছেন। আসল গল্পটিকে খুব একটা নড়চড় করেননি।

Advertisement

মিথিলা কেন? অভাগীর চরিত্রে
অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, তিনি অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে মিথিলা দারুণভাবে ফিট করেন। তাই এই চরিত্রের জন্য তাকেই পছন্দ করেছেন।

আরো পড়ুন: ‘বৈয়ম পাখি’র ৩ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিও ফাঁস

অনির্বাণের কথায়, ‘উনি যখন মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন দুর্দান্ত লাগছিল এই চরিত্রের জন্য। তারপর তার সঙ্গে যখন কাজ করলাম তখন বুঝলাম আমি যা চেয়েছিলাম সেটাকে ছাপিয়ে গিয়েছেন। দারুণ খুশি ওর কাজ নিয়ে।’

প্রসঙ্গত, ‘ও অভাগী’ ছবিতে মিথিলাকে ১৬ বছর এবং ৩০ বছরের এক নারীর চরিত্রে দেখা যাবে। এই দুটো চরিত্রে মিথিলাকে দারুণভাবে মানিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক।

এই ছবির শ্যুটিং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং ঝাড়খণ্ডের ঘাটশিলা অঞ্চলে হয়েছে। এই ছবিতে মিথিলা ছাড়াও আছেন সুব্রত দত্ত। তিনি জমিদারের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!