বৃহস্পতিবার (৭ মার্চ) মৃত্যু হয়েছে অভিনেত্রী অমনদীপের। আর এর পরদিনই খবর এল তার ছোট বোন ডলি সোহিও মারা গেছেন। এ অভিনেত্রী ‘পরিণীতি’, ‘ঝনক’-এর জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
সোহি পরিবার জানিয়েছে, অভিনেত্রী ডলি দীর্ঘদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে ভুগছিলেন। এ রোগেই মৃত্যু হয়েছে ‘ঝনক’ অভিনেত্রীর। অন্যদিকে, তার বোন অমনদীপ বৃহস্পতিবার জন্ডিসে মারা যান। তিনি বত্তমিজ দিল-এ অভিনয় করেছেন।
.png)
দুই অভিনেত্রীর ভাই মনু সোহি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অমনদীপ আর নেই। ওর শরীর সইতে পারছিল না। জন্ডিস হয়েছিল। কিন্তু চিকিৎসকের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানার মতো পরিস্থিতি ছিল না আমাদের।
তিনি আরও জানান, অভিনেত্রী ডলির অবস্থা আশঙ্কাজনক ছিল না। তাকে হাসপাতালে থাকার জন্য বলেছিলেন চিকিৎসকরা। গত বছরই জরায়ুর ক্যানসার শনাক্ত হয়। চলতি বছরের শুরুতে শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।