ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্রিয়াঙ্কা এবার জলদস্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২০, ৩ মার্চ ২০২৪
প্রিয়াঙ্কা এবার জলদস্যু
ছবি- সংগৃহীত

নতুন বছরের শুরতেই জানিয়েছিলেন হলিউডের নতুন সিনেমায় নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রুশো ব্রাদার্সের প্রযোজনায় ‘দ্য ব্লাফ’ শিরোনামের নতুন গল্পে অভিনয় করবেন বলিউডের দেশি গার্ল। খবর দ্য হিন্দুর।

‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেতা কার্ল আরবানকে। শনিবার (২ মার্চ) ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার পরবর্তী হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’। রুশো ব্রাদার্সের প্রযোজনায় গল্পে প্রধান চরিত্রে অভিনয় করছি । আগামী জুনে শুরু হবে শুটিং।’

প্রিয়াঙ্কার পোস্টটি স্বামী নিক জোনাসও শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দেন আগুনের ইমোজি।

গণমাধ্যমের তথ্য মতে সিনেমায় প্রিয়াঙ্কাকে একজন সাবেক জলদস্যুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এরপর নিজের অতীতে ঘটে যাওয়া সব পাপের পরিণতি থেকে পরিবারকে বাঁচাতে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হবে তাকে।

সিনেমাটি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন ফ্র্যাঙ্ক ই ফ্লোয়ার্স।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!