তিনি বলেন, ‘জেমসের কনসার্ট মানেই ভক্তদের অন্য রকম উন্মাদনা। এবারও কনসার্টটি নানা চমকে ভরপুর থাকবে। এরই মধ্যে কনসার্টের জন্য কয়েকটি ব্যান্ড চূড়ান্ত হয়েছে। সামনে আরও ব্যান্ডের নাম ঘোষণা হবে। আশা করছি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনসার্টটি সফল ও সার্থক হবে।’
জানা গেছে, জেমস ছাড়াও এবার গান পরিবেশন করবে সোনার বাংলা সার্কাস ও অ্যাশেজ ব্যান্ড। কনসার্টে ১০ হাজার দর্শক উপস্থিতির পরিকল্পনা রয়েছে। দর্শক-শ্রোতা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
.png)
কনসার্টে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। তাদের জন্য ৬০০ টাকায় শিক্ষার্থী টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। এ ছাড়া কনসার্টটি উপভোগের জন্য চার ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।