বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি দিয়েছেন মিম। থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জে অবসর সময় কাটানোর বার্তা ভক্তদের দিয়েছেন তিনি।
ছবিগুলোয় স্বামী সনি পোদ্দারের সঙ্গে খুনসুটির পাশাপাশি নানা ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, চিরসুন্দর জীবনকে উপভোগের শ্রেষ্ঠ উপায় হলো বর্তমান সময়ের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা।
.png)
এরই মধ্যে ১২ হাজার মানুষ মিমের সেই পোস্ট পছন্দ করে রিয়েক্ট দিয়েছেন। আবার কমেন্ট বক্সে অনেকেই সানি ও মিমের জুটিকে শুভকামনা জানিয়ে তাদের পরিধেয় পোশাকের প্রশংসা করেছেন।
সবশেষ সঞ্জয় সমাদ্দারের ‘মানুষ’ ছবিতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। পশ্চিমবঙ্গের এ সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল।