ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মালাইকার পর, সুরার সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙে তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৩০ জানুয়ারি ২০২৪
মালাইকার পর, সুরার সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙে তৃতীয় বিয়ে করতে চলেছেন আরবাজ!
ফাইল ছবি

গত বছর ২৪ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করলেন আরবাজ খান। সবে এক মাস হয়েছে বিয়ে করেছেন অভিনেতা। পাত্রী রূপটান শিল্পী সুরা খান। এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। যদিও সেই বিয়ে ভাঙ্গে ২০১৬ সালে। তারপর প্রেম আসে আরবাজের জীবনে তবে নিজের থেকে বেশ অনেকটাই ছোট সুরাকে মনে ধরে অভিনেতার।

বিয়ের পর সব সময় জুটিতেই দেখা গিয়েছে তাদের। ছবি শিকারিদের সামনে স্ত্রীর সঙ্গে আরবাজের ভালবাসার প্রকাশ পেয়েছে বেশ কয়েক বার। এ বার আরবাজের মুখে তৃতীয় বিয়ের কথা! তবে কি ফের বিয়ে ভাঙছে অভিনেতার?

সবে এক মাস হয়েছে বিয়ে হয়েছে আরবাজের। এর মাঝেই তৃতীয় বিয়ে! বিচ্ছেদের সুর খান পরিবারে! নিজেই জল্পনা উস্কে দিয়েছেন আরবাজ। রোববার ছিল ‘বিগ বস্ ১৭’-এর ফিনালে। সেখানেই সালমানকে সঙ্গ দিতে ক্ষণিকের জন্য আসেন দুই ভাই সোহেল খান ও আরবাজ। মঞ্চে উপস্থিত কৌতুকশিল্পী ভারতী সিং। সুযোগ বুঝে আরবাজের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ টানেন ভারতী। আরবাজকে প্রশ্ন করে বসেন, তাকে কেন বিয়েতে নিমন্ত্রণ করা হল না? আরবাজ হাসতে হাসতে জানিয়ে দিলেন, তৃতীয় বিয়েতে তিনি নিঃসন্দেহে ডাকবেন।

Advertisement

আরবাজের এই মজার উত্তর শুনেই থ ভারতী! হতভম্ব দর্শক। সঙ্গে সঙ্গে আরবাজ বলেন, অন্য কারো যখন বিয়ে হবে তখন ডাকব’। পাশাপাশি ভাইয়ের বিয়ে প্রসঙ্গে ফোড়ন কেটে সালমান বললেন, ‘আমার কথা শোনে না এরা, শুনলে কি আর...’ বলেই চুপ হয়ে গেলেন সালমান।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!