ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্ধুর বিয়ের ছবি পোস্ট করে বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ২৪ জানুয়ারি ২০২৪
বন্ধুর বিয়ের ছবি পোস্ট করে বিয়ের প্রস্তাব পেলেন অভিনেত্রী
ফাইল ছবি

পরনে মেরুন ভেলভেটের ব্লাউজ, তামাটে সোনালি রঙের শাড়ি, ঠোঁটে লিপস্টিক লাগানো মিষ্টি হাসি। সম্প্রতি এমন সাজেই বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। আর বিয়ে বাড়িতে নিজেকে তুলে ধরার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোহিনীর পোস্ট করা ছবিগুলোয় তার কনে বন্ধুর মুখের দেখা পাওয়া যায়নি। তবে তার পোস্টে রিঅ্যাকশন আর মন্তব্যের বন্যা বয়ে গেছে। সেখানেই একজন সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন প্রিয় অভিনেত্রীকে।

অভিনেত্রীর পোস্টে মন্তব্য করে একজন লিখেছেন, ‘বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে।’ কেউ আবার তারকাকে লক্ষ্য করে লিখেছেন, ‘বন্ধু বলে বন্ধুর মুখ ঢেকে দিয়ে নিজেকে দেখানোর মানে হয় না। বিয়ে তো বিশেষ দিন, সেখানে বন্ধুর সঙ্গে ছবি দিন। না হলে শুধু নিজের একক ছবি দিন। একজনের বিশেষ দিনে উপস্থিত থেকে তারই মুখ ঢেকে দেয়া বেমানান।’

Advertisement

এদিকে কেউ কেউ আবার টালি তারকাকে কটাক্ষও করেছেন। তবে এসব নানা মন্তব্যের মধ্যে সোহিনীকে বিয়ের প্রস্তাব দেয়ার বিষয়টি নজর কেড়েছে সবার। আর তা নিয়ে সোশ্যালে হাস্যরস করছেন কেউ। যদিও তাতে কর্ণপাত করতে দেখা যায়নি সোহিনীকে।

টালি অভিনেত্রী অবশ্য বন্ধুর বিয়েতে একা যাননি। তার সঙ্গে শোভন গঙ্গোপাধ্যায়ও ছিলেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে বন্ধু শোভনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো খোলামেলা কিছু বলেননি তারা। আর এবার বিয়েতে যে তারা একসঙ্গে গিয়েছিলেন- সেটি অভিনেত্রীর ইনস্টাগ্রামের স্টোরিতেই স্পষ্ট।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!