ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রকাশ্যে এলো জোভানের বিয়ের ছবি, জানা গেল স্ত্রীর পরিচয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০, ২২ জানুয়ারি ২০২৪
প্রকাশ্যে এলো জোভানের বিয়ের ছবি, জানা গেল স্ত্রীর পরিচয়
অভিনেতা ফারহান আহমেদ জোভান ও সাজিন আহমেদ নির্জনা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছে গত ১২ জানুয়ারি। বিয়ের সপ্তাহখানেক পর শনিবার ফেসবুকে একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেন। তবে তাতেও স্ত্রীর মুখায়বের দেখা মেলেনি।

তবে এর পরদিন রবিবার রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন জোভান। এদিকে একই দিন রাতে তাদের আরও দুটি ছবি পোস্ট করেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির।

একটি ছবিতে নব দম্পতি জোভান ও তার স্ত্রীর মাঝে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী সাফা কবির। নতুন বর-কনেকে দারুণ দেখাচ্ছে ছবিতে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে জোভানকে জড়িয়ে ধরে আছেন তার স্ত্রী। আর অভিনেতা জীবনসঙ্গীর পরনের লেহেঙ্গার ওড়না ধরে আছেন।

Advertisement

সাফা কবিরের সঙ্গে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও সাজিন আহমেদ নির্জনা। ছবি: সংগৃহীত

সাফা কবির ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আপনার ও আপনার পরিবারের সঙ্গে আনন্দ-উৎসবে সময় কাটাতে পেরে আমি সম্মানিত। বড় দিনে আপনার সুখ, ভালোবাসা ও আনন্দ কামনা করছি।”

এর আগে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে জোভানের। এ মাসের শেষদিকে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। অভিনেতার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তাদের বাড়ি রাজধানীর পুরান ঢাকায়। ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তিনি।

জানা যায়, অভিনেতার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তাদের বাড়ি রাজধানীর পুরান ঢাকায়। ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!