ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ছবিতে দেখুন অভিনেত্রী অর্ষা-ইমরানের বিয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৫, ১৪ জানুয়ারি ২০২৪
ছবিতে দেখুন অভিনেত্রী অর্ষা-ইমরানের বিয়ে
চরকির চলচ্চিত্র ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে। ছবি: সংগৃহীত

শোবিজে লেগেছে বিয়ের ধুম! অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবরের মধ্যেই শুক্রবার রাতে অভিনেতা জোভান বিয়ের কথা প্রকাশ্যে আনেন। আর এবার জানা গেল, শোবিজের আরেক তারকা জুটির বিয়ের খবর!

সদ্য বিয়ে করেছেন ছোটপর্দার মেধাবী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পাত্রও অর্ষার মতোই সবার পরিচিত মুখ! অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান।

একেবারে গ্রামের সুনসান প্রকৃতির মাঝে শুধু নতুন বর-কনে! পোশাকেও অত্যন্ত সাদাসিধে অর্ষা-ইমরান! দেখুন ছবিতে-

ছবির ক্যাপশনে অর্ষা লিখেছেন, “প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা”!

একসঙ্গে ‘সাহস’ সিনেমা করার পর থেকেই অর্ষা ও ইমরানের মধ্যে বন্ধুত্বের শুরু। বন্ধুত্ব থেকে এক সময় তা প্রেমে রূপ নেয়।

যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই মিডিয়ায় কথা বলতে আগ্রহ দেখাননি অর্ষা কিংবা ইমরান।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!