ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টিকটকের কার্যালয়ে অপূর্ব, বললেন- সম্মানিত বোধ করছি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১১ জানুয়ারি ২০২৪
টিকটকের কার্যালয়ে অপূর্ব, বললেন- সম্মানিত বোধ করছি
ছবি: জিয়াউল ফারুক অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের ব্যস্ততার মাঝে ছুটি কাটাতে দুবাইয়ে গেছেন তিনি। সেখানে গিয়ে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে দেখেছেন তিনি। 

বুধবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার বেশ কয়েকটি ছবি প্রকাশ করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন এই তারকা। 

টিকটক কার্যালয় ঘোরার ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল।’

Advertisement

এরপর কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই অভিনেতা লিখেছেন, তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা। আবার দেখা হবে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’।  চলতি বছরে মুক্তি পেতে পারে এই অভিনেতার পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমা। নতুন বছরে নাটকের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজেও ব্যস্ত সময় পার করবেন তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!