ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গানের জগতকে বিদায় বললেন ব্রিটনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২৩, ৭ জানুয়ারি ২০২৪
গানের জগতকে বিদায় বললেন ব্রিটনি
ব্রিটনি স্পিয়ার্স। ছবি- সংগৃহীত

তিনি হলিউডের স্বনামধন্য গায়িকা, সৌন্দর্যের এক মূর্ত প্রতীক, আবার নিজের অভিনয় শৈলীরও দিয়েছেন পরিচয়। বলছি মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের কথা।

নতুন বছরের শুরুতেই ভক্তদের দুঃসংবাদ দিয়েছেন স্পিয়ার্স। মূলত, তার গলায় আর শোনা যাবে না গান। এটি কোনো কানাঘুষো নয়, সত্যি খবর। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গানের জগত ছাড়ার ঘোষণা দিয়েছেন স্পিয়ার্স নিজেই। ক’দিন আগে একটি মার্কিন গণমাধ্যমে খবর আসে, স্পিয়ার্স তার দশম স্টুডিও অ্যালবামের জন্য ব্যস্ত সময় পার করছেন। গীতিকারের সঙ্গে কাজে এতটাই ব্যস্ত যে, নাওয়া খাওয়ার সময় নেই স্পিয়ার্সের। 

Advertisement

এই খবরের প্রতিক্রিয়ায় স্পিয়ার্স  ইনস্টাগ্রামের স্টোরিতে বলেন, ‘এসব খবর আসলে আবর্জনা। কে বলেছে আমি নতুন অ্যালবামের কাজ করছি? আমি আর কখনই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।’

তিনি আরো বলেন, ‘আমি গত দুই বছরে ২০টি বেশির গান লিখেছি। সেসব নিছকই মামুলি কাজকর্ম।’

এরই মধ্যে ‘দ্য ওম্যান ইন মি’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেছেন স্পিয়ার্স। যেখানে নিজের গল্পের সঙ্গে স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, টিকে থাকা, আশা আর বিশ্বাসের কথা বলেছেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে সঙ্গীত তার মূল লক্ষ্য নয়।

স্পিয়ার্স সংগীতকে বিদায় বললেও ভক্তরা চাইছিল, সংগীতেও ফিরে আসুক তিনি। প্রতুত্তরে মার্কিন সংগীতশিল্পী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জীবনে ভয়ংকর যে ঘটনাগুলো ঘটেছে, সে বিষয়ে কোনো ধারণা তাদের নেই। আমি আসলে এখন মানুষ আর কাজ নিয়ে ভয় পাই!’

সবশেষ ২০২২ সালের আগস্টে স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে বিরতি ভেঙেছিলেন স্পিয়ার্স। টাইনি ড্যান্সার, দ্য ওয়ান এবং ডোন্ট গো ব্রেকিং মাই হার্ট- এলটন জনের এই তিনটি হিট গান সামার ফ্রেস ক্লাব বিটে ফেলে তৈরি হয়েছে ‘হোল্ড মি ক্লোজার’।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!