ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

২০২৩ সালের সেরা টিকটকার সাফা কবির

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ২ জানুয়ারি ২০২৪
২০২৩ সালের সেরা টিকটকার সাফা কবির
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুক-ইনস্টাগ্রামে বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় সাফা কবিরকে। সম্প্রতি সরব হয়েছেন টিকটকেও। এর জেরে বছরের সেরা টিকটকার খেতাব পেয়েছেন সাফা কবির।

প্ল্যাটফর্মটির প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত টিকটকে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো যাচাই বাছাই করে দেখা গেছে সাফার কন্টেন্টগুলো সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তার ভিডিওগুলো।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সাফা কবির। তিনি বলেন, ‘যে কোনো প্রাপ্তিই আনন্দের। কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। আগামীতে আরও ভালো ভালো টিকটক উপহার দিতে চাই।’

Advertisement

দর্শকের পছন্দে সাফার ভিডিওগুলো সেরা হলেও তার পরেই আছেন মেহজাবীন চৌধুরী ও বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার ও হৃদি শেখ।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!