মারিয়া জানান, ২০২৩ খুব বেশি ভালো কেটেছে বলা যাবে না। কারণ, ইন্ডাস্ট্রিতে শো বেশি ছিলো না। কয়েকটি বড় মাপের শো করেছি। চলতি বছর একটি মিউজিক ভিডিওর কাজ করেছি। দুটো লাঁজরি (Lingerie) ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। একুশে টেলিভিশনে উপস্থাপনা করছি। টি-স্পোর্টসে বিশেষ শো সঞ্চালনা করা হয়।
তিনি যোগ করে আরও বললেন, সত্যি বলতে আমি কাজ করা কমিয়ে দিয়েছি। প্রচুর ফিল্মের প্রস্তাব আসছে। আমি খুব একটা আগ্রহী নই। ইচ্ছে আছে গ্রুমিং স্কুল আসছে বছর নতুন করে শুরু করার। এ ছাড়া আমার মডেলিং অ্যাজেন্সি ও প্রোডাকশন হাউজের কাজ বরাবরের মতো চলছে।
.png)
চলতি বছর শাহ হামজার গাওয়া ‘ভেজা চোখ’ শীর্ষক মিউজিক ভিডিওর মডেল হয়েছেন কিসপট্টা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ মিউজিক ভিডিওর প্রেক্ষাপটে একটি টেলিফিল্ম নির্মাণ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সেখানে অভিনয় করবেন মারিয়া।
সবশেষে মারিয়ার কাছে থার্টি ফার্স্ট নাইটের পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে বললেন, আমি গেল কয়েক বছর ধরে এ দিনের শো করছিনা। অনেক আগে করতাম, যখন বয়স কম ছিলো। এখন বড়দিন ও বছরের প্রথম দিন পরিবারের সাথে কাটাতে পছন্দ করি। এটি আমাদের ধর্মীয় উৎসব। চার্চে যাওয়া হয়। এবার দেশের বাইরে যাওয়ার কথা ছিলো। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশেই আছি।