ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিশেষ দিনে বাবা-মায়ের অদেখা ছবি শেয়ার করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ২৫ ডিসেম্বর ২০২৩
বিশেষ দিনে বাবা-মায়ের অদেখা ছবি শেয়ার করলেন ঐশ্বরিয়া
ছবি: সংগৃহীত

বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ দিন বাবা কৃষ্ণরাজ রাই এবং মা বৃন্দা রাইয়ের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন ঐশ্বরিয়া। অভিনেত্রীর বাবা-মায়ের তরুণ বয়সের ছবি।

এ দিন বাবা-মায়ের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘তোমাদের আজীবন ভালোবাসব, প্রিয়তম মা-ডোড্ডা এবং বাবা-আজ্জা। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক প্রার্থনা এবং ভালোবাসা রইল ঈশ্বর আশীর্বাদ করুক’।

২০১৭ সালে মারা যান ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন অভিনেত্রী। বাবার জন্মদিন হোক বা মৃত্যুবার্ষিকী, নিয়ম করে পোস্ট করে স্মরণ করেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!