ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যৌন নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে যা বললেন ভিন ডিজেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ২৩ ডিসেম্বর ২০২৩
যৌন নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে যা বললেন ভিন ডিজেল
ফাইল ছবি

প্রাক্তন সহকারী অ্যাস্টা জোনাসনের করা যৌন নির্যাতনের অভিযোগকে অস্বীকার করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। অভিনেতার আইনজীবির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ডিজেলের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিক্রিয়ায়, ডিজেলের আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান ভ্যানিটি ফেয়ারে একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছেন যে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা সম্পূর্ণভাবে এই অভিযোগকে অস্বীকার করেছেন। ব্রায়ান আরো জানান, ভিন ডিজেল ১৩ বছরেরও বেশি সময়ের আগের সেই অভিযোগ সম্পর্কে এই প্রথম জানলেন, যেখানে মাত্র ৯ দিনের কর্মচারী ( অ্যাস্টা জোনাসন) এই অভিযোগ তুলেছেন।

ডিজেলের আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান আরো সতর্ক করে দিয়ে বলেছেন, এমন সুস্পষ্ট প্রমাণ রয়েছে যা এই বিচিত্র অভিযোগগুলিকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভিন ডিজেলের নামে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন তার প্রাক্তন সহকারী অ্যাস্টা জনাসন। লস এঞ্জেলেসে এই মামলা দায়ের করেছেন সেই সহকারী। তার অভিযোগ, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা তাকে যৌন নির্যাতন করেছিলেন।

অ্যাস্টা জনাসন দাবি করেছেন যে ২০১০ সালে শ্লীলতাহানি করা হয়েছিল তার। সেই ঘটনার কিছুক্ষণ পরেই তাকে বহিষ্কার করে দেওয়া হয় কাজ থেকে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অ্যাস্টা জনাসন তার অভিযোগে জানিয়েছেন যে অ্যাটলান্টার একটি ঘরে অভিনেতা তাঁর শ্লীলতাহানি করেছিলেন। সেই সময় ‘ফাস্ট ফাইভ’ চলচ্চিত্রের কাজ চলছিল বলেও তিনি জানিয়েছেন।

অ্যাস্টা জনাসনের উকিল একটি বক্তব্যে লিখিতভাবে জানিয়েছেন, ‘কর্মক্ষেত্রে এই ধরনের শ্লীলতাহানির ঘটনা ততদিন বন্ধ হবে না যতদিন এই ধরনের ক্ষমতাবান পুরুষেরা সুরক্ষিত থাকছেন তাদের ক্ষমতা ব্যবহার করে। আমরা আশা করব এতদিন পর ও (আস্তা জনাসন) যে ঘটনাটা প্রকাশ্যে আনতে পেরেছে সাহস করে সেটার ন্যায় বিচার হবে। দোষীরা শাস্তি পাবে।’

ভিন ডিজেলের প্রাক্তন সহকারী অ্যাস্টা জনাসন তার করা এই মামলায় জানিয়েছেন, অভিনেতা তার অনুমতি ছাড়াই জোর করে তার বক্ষে হাত দিয়েছিলেন। তাকে চুমুও খান জোর করে, এমনকি তার সামনে হস্তমৈথুনও করে অভিনেতা।

সেদিন রাতে তিনি একাধিক নারীর সঙ্গে হোটেলের ঘরে রাত কাটিয়েছেন বলেও মামলায় জানান ভিন ডিজেলের প্রাক্তন সহকারী। এই ঘটনার কয়েক ঘন্টা পরে, যে বিনোদন সংস্থা জোনাসনকে নিয়োগ করেছিল, সেখানে ফোন করে তাকে বরখাস্ত করান অভিনেতার বোন এবং ওয়ান রেসের সভাপতি সামান্থা ভিনসেন্ট।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!