ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রণবীরকে চুমু খাওয়ার কথা ছিল ববি দেওলের!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০, ২২ ডিসেম্বর ২০২৩
রণবীরকে চুমু খাওয়ার কথা ছিল ববি দেওলের!
অ্যানিমেলের মারামারির দৃশ্যে ববি-রণবীর- ছবি: সংগৃহীত

মাত্র তিন সপ্তাহে বিশ্বব্যাপী প্রায় ৯০০ কোটি রুপির ব্যবসা করেছে ১ ডিসেম্বর মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। এ সিনেমার বিষয়বস্তু থেকে শুরু করে পুরুষ চরিত্রদের নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে।

উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ ও হিংসার উদ্‌যাপন করেছে ‘অ্যানিমেল’, দাবি সমালোচকদের একটা বড় অংশের। এ কারণে বড় পর্দায় সেন্সর বোর্ড বেশ কিছু দৃশ্যে কাঁচিও চালায়। আবার বোর্ডের আগে একটি দৃশ্যে নিজেই কাঁচি চালান পরিচালক।

সিনেমার প্রাথমিক চিত্রনাট্য অনুযায়ী ক্লাইম্যাক্স দৃশ্যে রণবীরকে মারধর করার আগে চুমু খাওয়ার কথা ছিল ববি দেওলের! তবে সম্পাদনার সময় নাকি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা নিজেই সেই দৃশ্য কেটে বাদ দিয়ে দেন।

Advertisement

আগামী বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সময় নাকি ‘অ্যানিমেল’ সিনেমার একাধিক বাদ যাওয়া দৃশ্য দেখতে পাবেন দর্শক।

অনেকেরই ধারণা ছিল, হয়তো ওটিটিতে দেখা যাবে রণবীর-ববির চুমুর দৃশ্য। কিন্তু না আদতে শেষ মুহূর্তে মত বদলান সন্দীপ নিজেই। এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, রণবীর ও ববির মারপিটের দৃশ্যের পর ঠোঁটের কোণে চিলতে হাসির সঙ্গে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ববির। আসলে মানুষটা বুঝতে পারে এটাই তার শেষ। আর সেই উপলব্ধিটা ফুটিয়ে তোলাটাই যথেষ্ট ছিল আমার জন্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!