ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাবা হতে চাইছেন না রণবীর, অভিনেতার জন্য বেশি ক্ষতি হচ্ছে কার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ১৩ ডিসেম্বর ২০২৩
বাবা হতে চাইছেন না রণবীর, অভিনেতার জন্য বেশি ক্ষতি হচ্ছে কার?
ছবি: সংগৃহীত

২০১৮ সালে ইটালিতে লেক কোমোর ধারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাত পাক ঘোরেন রণবীর সিং। চলতি বছরে নিজেদের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করেছেন তারা। দাম্পত্যজীবনের এই পাঁচ বছরে একাধিক বার একাধিক জল্পনা তৈরি হয়েছে যুগলকে নিয়ে। কখনো শোনা গিয়েছে, তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। কখনো আবার প্রশ্ন উঠেছে তাদের ‘ফ্যামিলি প্ল্যানিং’ নিয়েও।

তবে এই ধরনের জল্পনায় কখনোই পাত্তা দেননি দীপিকা-রণবীরের কেউই। সাম্প্রতিক খবর, রণবীর নাকি বাবা হতে চলেছেন! রিয়্যাল লাইফে নয়, রিল লাইফে। তা-ও আবার রণবীর কাপুরের বাবার ভূমিকায়।

স্ত্রী দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। প্রায় ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। শোনা যায়, রণবীর প্রতারণা করেন দীপিকার সঙ্গে। তারপরও রণবীর সিংয়ের মধ্যেই মনের মানুষ খুঁজে পান অভিনেত্রী। যদিও সময় সঙ্গে ভুলিয়েছে সব মান-অভিমান। দু’জনেই সৌজন্যর সম্পর্কে দেখিয়েছেন বরাবর।

Advertisement

চলতি বছরেই কানাঘুষো শোনা গিয়েছিল, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু-দেব’ ছবিতে নাকি এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে রণবীরকে। এখন খবর, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওই ছবিতে নাকি রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ ছবিতে শিবার চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। সেই ছবির শেষে বিশেষ চরিত্রে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার চরিত্র অমৃতার ছেলেই আদপে শিবা। অর্থাৎ রিল লাইফে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে।

এ বার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতে এক রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে আর এক রণবীরকে। কিন্তু তাতেই নাকি বাদ সেধেছেন দীপিকার স্বামীর। শোনা যায়, আলিয়ার স্বামীর বাবা হতে নারাজ দীপিকার স্বামী। সেই কারণে ফ্যাসাদে পড়েছে ছবির প্রযোজক ধর্ম প্রোডাকশন ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কথা ছিল ২০২৫ সালে শুটিং শুরু হবে এই ছবির। কিন্তু রণবীর বেঁকে বসায় এখন বিশ বাঁও জলে এই ছবি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!