ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রণবীরের বাবা হবেন রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১১ ডিসেম্বর ২০২৩
রণবীরের বাবা হবেন রণবীর
ছবি: সংগৃহীত

একজন রণবীর কাপুর, আরেকজন রণবীর সিং– দুই রণবীরই বলিউডের নতুন যুগের কান্ডারি। এবার একই ছবিতে দু’জনকে দেখা যাবে। বর্তমানে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ এখন গোটা দুনিয়ায় ঝড় তুলেছে। বক্স অফিসের হিসাব বলছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো হাজারকোটির ক্লাবে ঢুকে পড়বে ছবিটি। অন্যদিকে এ ছবি নিয়ে জুটেছে নিন্দাও।

টক্সিক পৌরুষ ও অত্যধিক হিংসা প্রদর্শনের অভিযোগে বিদ্ধ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে ছবিটি নিয়ে। অনেকের মতে, যতই সাফল্য পাক ছবিটি, মানতে হবে এখানে টক্সিক পৌরুষকে সেলিব্রেট করা হয়েছে। নারীকে ছোট করে দেখানো হয়েছে। অকারণে মাত্রাছাড়া হিংসার প্রদর্শন করা হয়েছে। সিনেমাটি অনেকের পছন্দ না হলেও রণবীরের অভিনয় নিয়ে সবাই বেশ প্রশংসা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই খুশি রণবীর।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। এ সিনেমার শেষ দৃশ্যে অমৃতার চরিত্রে দীপিকাকে দেখা গিয়েছিল। কিন্তু দেব হিসেবে কাকে দেখা যাবে– রণবীর কাপুর নাকি রণবীর সিংকে? এ প্রশ্ন উঠে এসেছিল। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।

Advertisement

এরইমধ্যেকি ছবির লুক ফাইনাল করে ফেলেছেন পরিচালক। এমনকি দুই রণবীরকে নিয়ে টুকটাক শুটিংও শেষ করেছেন। পরিচালক অয়ন এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে আলিয়া জানিয়েছিলেন, ছবিতে যারা কাজ করেছেন তারা ছাড়া আর কেউ এ বিষয়ে জানেন না। ব্যাপারটা যে গোপনে গোপনে ঘটে গেছে, তা এখন স্পষ্ট।

পরিচালক অয়ন মুখোপাধ্যায় এখন ‘ওয়ার ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত। রণবীর সিংও ‘বাইজু বাওরা’র শুটিংয়ে, এরপরই করবেন ‘ডন ৩’। ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ২’-এর শুটিং হবে ২০২৫ সালের শুরুর দিকে।

‘ব্রহ্মাস্ত্র-পার্ট২’তে আরেকটা মজার বিষয়ও আছে। ছবিতে প্রথমবার একসঙ্গে বাস্তবের দুটো কাপলকে দেখা যাবে। রণবীর কাপুর ও আলিয়া ভাট তো আছেনই, অন্যদিকে রণবীর সিংয়ের সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!