ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইমরান হাশমি একেবারেই ভালো চুম্বন করতে পারেন না: তনুশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ১০ ডিসেম্বর ২০২৩
ইমরান হাশমি একেবারেই ভালো চুম্বন করতে পারেন না: তনুশ্রী
সংগৃহীত ছবি

সিনেমার খবরে নেই তনুশ্রী দত্ত। মাঝে মাঝে সহকর্মীদের বিরুদ্ধে নানারকম অভিযোগ এনে আলোচনায় থাকেন তিনি। যদিও তার ক্যারিয়ার এখানে থেমে থাকার কথা ছিল না। সুপারহিট ‘আশিক বানায়া আপনে’র পর আৈলঅ কয়েকটি সিনেমায় অভিনয় করেও নিজেকে প্রমাণ করতে পারেননি।

তনুশ্রীর শুরুটা হয় ‘আশিক বানায়া আপনে’ ছবির মাধ্যমে। এতে ইমরান হাশমির সঙ্গে টাইটেল গানে তার চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য আজও দর্শকের চোখে লেগে আছে। ২০০৫ সালে দাঁড়িয়ে ওরকম খোলামেলা হয়ে পর্দায় হাজির হওয়া চাট্টিখানি কথা ছিল না। কিন্তু তিনি করে দেখিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী। জানালেন, ইমরানের সঙ্গে চুম্বন নাকি বেশ অস্বস্তিদায়ক ছিল।

Advertisement

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি। কিন্তু তনুশ্রীর মতে, তিনি একেবারেই ভালো চুম্বন করতে পারেন না।

তার কথায়, ‘ইমরান আমার জন্য শুধুই একজন সহ-অভিনেতা। আমি ওর সঙ্গে তিনটি সিনেমা করেছি। ‘চকলেট’ সিনেমায়ও একটি চুম্বন দৃশ্য শুট করা হয়েছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরো বাড়ে। আমাদের পর্দার বাইরে আসলে কোনো রসায়নই নেই। ওর একটা ‘কিসার বয়’ ভাবমূর্তি রয়েছে ঠিকই। কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।’

প্রথম ছবির সফলতার পর টানা তিনটি ছবিতে অভিনয় করেছেন ইমরান ও তনুশ্রী। করেছেন একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়। তবে ‘আশিক বানায়া আপনে’র মতো সেভাবে জনপ্রিয়তা পায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!