ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিংয়ে কুকুরের কামড়ে আহত জাদু আজাদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৭, ২ ডিসেম্বর ২০২৩
শুটিংয়ে কুকুরের কামড়ে আহত জাদু আজাদ
ছবি: জাদু আজাদ

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জাদু আজাদ। শুটিং সেটে কুকুরের কামড়ে আহত হয়েছেন তিনি। বান্দরবানে শুটিং শেষে বর্তমানে ঢাকায় শেষ লটের শুটিং চলছে প্রযোজক ও নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। সেখানে বেশকিছু পোষা কুকুর নিয়ে সিনেমাটির একটি দৃশ্য ধারনের সময় এ ঘটনা ঘটে।

বর্তমানে জাদু আজাদ চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন। তিনি বলেন, একটা দৃশ্য ছিল হঠাৎ পুলিশের ধাওয়া খেয়ে আমি পালাবো। কিন্তু দুবার শর্ট দেওয়ার পরো হচ্ছিল না। তৃতীয়বার যখন শর্ট দিচ্ছিল তখন একটা কুকুর এসে কামড় দিয়েছে। মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। এখন চিকিৎসকের পরার্মশে চিকিৎসা নিচ্ছি।
 
এমডি ইকবাল সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার (১ নভেম্বর) কয়েকটি কুকুর নিয়ে সিনেমার শুটিং করা হচ্ছিল। হঠাৎ একটি কুকুর অতর্কিতভাবে আজাদের ওপর হামলা করে এবং তার পেটে কামড় বসিয়ে দেয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন

‘ডেডবডি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানি, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!