এর আগেও, অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে তিশার ব্যক্তিগত কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এসব নিয়েই যখন সমালোচনা ও কটাক্ষ চলছে, ঠিক তখনই তিশার ৯ মিনিটের একটি ফোনালাপ ফাঁস হলো।
ফাঁস হওয়া ঐ ফোনালাপটি অনেক পুরনো। এর আগে, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। যদিও বেশিদিন টেকেনি ঐ সম্পর্ক। তবে তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। ঐ ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে।
.png)
৯ মিনিটের ফোনালাপে গায়কের সাবেক স্ত্রী রেহানের কাছে তিশা বারবার জানতে চাচ্ছিলেন, তাদের মধ্যকার সম্পর্ক ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে হাবিব ও রোহানের মাঝখান থেকে তিনি সরে যাবেন।
রেহানকে তিশা বলেন, আমি তিশা বলছি। আমি আজ মেন্টালি-ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি। তোমাকে ফোন করতে আমি বাধ্য হয়েছি। হাবিব কি এখন তোমার এখানে? একটা সম্পর্কে আমি কতটা ইগনোর সহ্য করে যাচ্ছি। যদি তোমার সঙ্গে হাবিবের সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে ওকে ছেড়ে দেব আমি। আমার কাছে হাবিবও স্বীকার করে না এ কথাটা।
অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসার জন্য ক্যারিয়ার চলে যাক, তাতে কিছু যায় আসে না। আমি জানি এখন হাবিব তোমার ওখানে। আমি জানতে চাচ্ছি তোমরা কি গেট ব্যাক করবা? আমি তাহলে সরে যাব, আমাকে শুধু এটা জানাও। আমি তোমার কাছে জানতে চাই, হাবিব কী আমাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করছে?
হাবিবের মা তিশার ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। এটাও জানা গেছে ফাঁস হওয়া ঐ ফোনালাপ থেকেই।