ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার বুবলীর গোপন তথ্য ফাঁস করলেন তাপসের স্ত্রী মুন্নি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ১২ নভেম্বর ২০২৩
এবার বুবলীর গোপন তথ্য ফাঁস করলেন তাপসের স্ত্রী মুন্নি
ফাইল ছবি

ঝড়টা থামেনি। বরং সেটা আরো প্রবল হয়ে আঘাত হেনেছে বুবলী, তাপস ও ফারজানা মুন্নীর ত্রিভুজ সম্পর্কে। সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে এই অভিনেত্রীর প্রেমের সম্পর্কের খবর রটেছে। তবে এবার বুবলীর গোপন তথ্য ফাঁস করলেন মুন্নি।

গত ৪ নভেম্বর মধ্যরাতে দেওয়া ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয়, এর জন্য দায়ী থাকবেন তাপস ও বুবলী।’

গত ৪ নভেম্বর মধ্যরাতে দেওয়া ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলীর মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয়, এর জন্য দায়ী থাকবেন তাপস ও বুবলী।’

Advertisement

পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয়, ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। একইভাবে বুবলীর পক্ষ থেকেও তাই জানানো হয়। এ বিষয়টি অনেকে ধাপাচাপা পড়তেই শুক্রবার রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুললী-তাপসের প্রেম নিয়ে ফারজানা ও চিত্র অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

আর অডিও থেকেই জানা গেল নতুন তথ্য, তা হলো- তাপস-বুবলীর প্রেম নিয়ে সেই পোস্টটি নিজেই দিয়েছিলেন মুন্নি। তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া একটি কল-রেকর্ডে নিজের মুখে সেটাই বলেছেন তিনি।

তিনি বলেন, ‘এই তাপসকে আমি চিনতেছি না। তাপস যদি এই মেয়েকে বলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবা, সে কথামতো দাঁড়িয়ে থাকবে। তুমি গানবাংলার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো; জানতে পারেব ও (বুবলী) কখন ঢোকে কখন বের হয়! তুমি জানো না কী হচ্ছে দুজনের! আমি তোমাকে (অপু বিশ্বাস) বোঝাতে পারব না।

‘না পেরে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিওকল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে (বুবলী)। সে বাথরুম থেকে বের হলো। তার পর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’

অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গও টানেন মুন্নি। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী।

তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করতেছে। তাপস এটা বুঝতেছে না। তবে ও একদিন বুঝবে।’

১৩ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপটি কয়েকটি ফেসবুক পেজে দেখা গেছে। তবে কথোপকথনের অপু বিশ্বাসের কথাগুলো কেটে দেওয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নির কণ্ঠ শোনা গেছে। তবে তিনি যে অপু বিশ্বাসের সঙ্গেই কথা বলছিলেন, সেটা বোঝা যায় কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!