ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

তাজিন-হিমু দুজনের মৃত্যুর সময়ই সঙ্গে ছিলেন মেকআপম্যান মিহির, রহস্য না কাকতালীয়?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ৪ নভেম্বর ২০২৩
তাজিন-হিমু দুজনের মৃত্যুর সময়ই সঙ্গে ছিলেন মেকআপম্যান মিহির, রহস্য না কাকতালীয়?
ছবি: সংগৃহীত

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুতে বেশ সরগরম দেশের মিডিয়াপাড়া। এ মৃত্যুর রহস্য জানতে উদগ্রীব মিডিয়াকর্মী থেকে সাধারণ মানুষজনও। তবে এ মৃত্যুকে কেন্দ্র করে ঘুরেফিরে একটি নাম আসছে তা হচ্ছে মেকআপ আর্টিস্ট মিহিরের। কিন্তু কেন?

এ প্রশ্নের উত্তর জানতে যেতে হবে পাঁচ বছর আগে ২০১৮ সালে। সে বছরের মে মাসে বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব তাজিন আহমেদের মৃত্যু হয়। সেসময় তার মৃত্যুতেও ব্যাপক রহস্য ছড়ায়। যার উত্তর খুঁজতে গিয়ে ভুল তথ্যের গুজবে ছড়িয়েছে অনেক বিভ্রান্তিও।

ভদ্র-পরিচ্ছন্ন অভিনেত্রী হিসেবে বহু মানুষের হৃদয়জয় করেছিলেন তাজিন আহমেদ। ২০১৮ সালের ২২ মে দুপুর ১২ টার দিকে নিজ উত্তরার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। পরে হাসপাতালে নেওয়া হলে কিছু সময় পর তার মৃত্যু হয়। শেষ পর্যন্ত জানা যায়— হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রায় ৫ বছর ৫ মাস পর গত বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরার বাসায় অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যদিও হাসপাতালে নেওয়ার পরই হিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন সবাই।

তাজিন ও হিমুর এমন অসহায় মৃত্যু নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যার জবাব খুঁজতে গিয়ে ভুল তথ্যের গুজবে ছড়িয়েছে অনেক বিভ্রান্তি এবং এখনো তা চলমান রয়েছে। তবে কাকতালীয়ভাবে এ দুই অভিনেত্রীর শেষ মুহূর্তে তাদের পাশে ছিলেন মেকআপম্যান মিহির। এমনকি দুজনকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে চিকিৎসকের মৃত ঘোষণা পর্যন্ত সঙ্গে ছিলেন মিহির। এককথায় তাদের পুরো মৃত্যুর ঘটনাটি দেখেছেন একজন মেকআপম্যান।

বিভিন্ন সূত্রে জানা যায়, মৃত্যুর আগে অভিনেত্রী তাজিন আহমেদ একা থাকতেন। একই অবস্থা ছিল অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও, নিঃসঙ্গ জীবন-যাপন করতেন এ অভিনেত্রী।

মৃত্যুর সময় স্বজন-পরিজন কেউই পাশে ছিল না তাজিনের। একই দৃশ্য দেখা যায় অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও। তবে শেষ সময়ে দুজনেরই পাশে ছিলেন মিহির।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্পী জানান, বেশ কয়েক বছর ধরেই দেখছি- মিহির নিঃসঙ্গ অভিনয়শিল্পীদের পাশে থাকে। তাদের যে কোনো বিপদে-আপদে পাশে দাঁড়ান। তাজিন ও হিমুর সব তথ্য, জীবনের কষ্ট- সব কিছু মিহির জেনে থাকতে পারে।

মিহির সঙ্গে তানজিন এবং হিমু

একাধিক সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে হিমুর বাসায় থাকতেন মিহির। হিমুর দেখাশোনার দায়িত্বেও তিনি ছিলেন।

মিহিরকে অনেক অভিনেত্রীর আস্থাভাজন হিসেবে দাবি করছেন অনেকে। বিশেষ করে নারী অভিনয়শিল্পীদের সঙ্গে তার সুসম্পর্ক বেশি। একাধিক প্রবাসী অভিনেত্রীর সঙ্গেও রয়েছে তার দহরম মহরম।

এদিকে মৃত্যুর আগে হিমু নিজেকে সবকিছু থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

মিহিরকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে উনার (মিহির) নাম বারবার আসছে। এটা একটু তদন্ত করে দেখা উচিত। আমার তার সঙ্গে তেমন একটা কাজ করা হয়নি। তিনি (মিহির) হিমুর সঙ্গে ক্লোজ ছিলেন, তাজিন আপার সঙ্গে ক্লোজ ছিলেন। আমার মনে হয় তার সঙ্গে কথা বললে জানা যাবে বিষয়টা আসলে কি? যেহেতু তার নাম বারবার উঠে আসছে। বিষয়টি তদন্ত করা উচিত।

কে এই মিহির?
মেকআপ আর্টিস্ট মিহির মিডিয়াপাড়ায় পরিচিত নাম। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এ অঙ্গনে কাজ করছেন। মেকআপম্যান হিসেবে তার বেশ নামডাক রয়েছে। তবে একাধিক শিল্পীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

মিহিরের বাড়ি সিলেটে। ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করেছেন বলে জানা গেছে।

একটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছেন মিহির। আত্নহত্যায় তার দুই স্ত্রীর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!