ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হিমুর জানাজা সম্পন্ন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ৩ নভেম্বর ২০২৩
হিমুর জানাজা সম্পন্ন 
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী হুমায়রা হিমু। গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয় তার। আজ শুক্রবার তার জানাজা সম্পন্ন হয়েছে। এতে নাট্যাঙ্গন ও চলচ্চিত্রের নির্তামারাসহ অনেকেই অংশ নেন।

হিমুর জানাজা সম্পন্ন হয়েছে তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই প্রাঙ্গণে। জানাজা শেষে হিমুর মৃত্যুতে শোক প্রকাশ করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

এদিকে হিমুর মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছে তার কথিত প্রেমিক জিয়াউদ্দিন রাফির। এরইমধ্যে গ্রেফতার হয়েছেন তিনি। আজ বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে বিষয়টি।

Advertisement

গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ ফ্ল্যাটে ফ্যানের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় হিমুর দেহ।  এরপর উত্তরায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০৫ সালে ছোটপর্দায় নাম লেখান হিমু। অল্পদিনেই লাভ করেন জনপ্রিয়তা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ উল্লেখযোগ্য। চলচ্চিত্রেও অভিনয় করেছেন হিমু। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছবিতে অরু চরিত্রে দেখা যায় তাকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!