ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিচ্ছেদ নিয়ে নারীদের যে পরামর্শ দিলেন এ অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ২৬ অক্টোবর ২০২৩
বিচ্ছেদ নিয়ে নারীদের যে পরামর্শ দিলেন এ অভিনেত্রী
ছবি: সংগৃহীত

প্রেম, বিয়ে, বিচ্ছেদ- তারকাদের জীবনে নিত্যদিনের ঘটনা। তবে নারীদের জীবনে তা বড় প্রভাব ফেলে যায়। আর সেই প্রভাব কাটিয়ে ওঠা নারীদের জন্য বেশ কঠিন। আর সে প্রসঙ্গেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন অভিনেত্রী ও সঞ্চালক ড্রিউ ব্যারিমোর।

অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর সম্প্রতি নারীদের জন্য মূল্যবান পরামর্শ দিয়েছেন যে তারা কীভাবে বিবাহবিচ্ছেদের ধকল কাটিয়ে এগিয়ে যেতে পারে।

‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’র সর্বশেষ পর্বে অভিনেত্রী দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় বিবাহবিচ্ছেদ সম্পর্কে নিজের মতামত ও উপদেশ শেয়ার করেন। অভিনেত্রী বলেন, বিচ্ছেদটি কাটিয়ে উঠতে আমার কয়েক বছর লেগেছিল।

Advertisement

অভিনেত্রী আরো বলেন, নিজের প্রতি ঘৃণাকেই নিজের প্রতি ভালোবাসায় পরিণত করতে হবে। আমরা নিজেদের কাছেই আঘাত পাই। যা কিছু ভুল হয় তা আমাদের দোষ, এটাই ভেবে নেই। কেন আমরা এটি দ্রুত কাটিয়ে উঠতে পারি না? আমরা আগাছার মধ্যে আটকে আছি। এর উপরে ওঠা এবং সূর্যের কাছাকাছি যাওয়া খুব কঠিন। এভাবেই আমরা অন্ধকারে ডুবে থাকি।

কথোপকথনে এক দর্শকের প্রশ্নের জবাবে ড্রিউ বলেন, এটি সম্ভবত সবচেয়ে খারাপ জিনিস যা আমি আপনাকে বলতে পারি।

এরপর অভিনেত্রী বিচ্ছেদ থেকে বের হবার পরামর্শ দেন। তিনি জানান, নিজেকে ভালোবাসতে শিখতে হবে। বিচ্ছেদের সময় নিজেদের প্রতি যে ঘৃণা আমরা রাখি, তা নিজেদের প্রতি ভালোবাসায় রুপান্তরিত করতে হবে। তবেই নারীরা এই ধকল কাটিয়ে উঠতে পারে।

ব্যক্তি জীবনে ব্যারিমোর তিনবার বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন। জেরেমি টমাস এবং টম গ্রিনের সাথে তার বিবাহ এক বছরেরও কম সময় স্থায়ী হয়েছিল। তবে তার শেষ বিবাহবিচ্ছেদটি ছিল সবচেয়ে কঠিন। অভিনেত্রী ২০১২ সালে শিল্প পরামর্শদাতা উইল কোপেলম্যানকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে, অলিভ এবং ফ্র্যাঙ্কি। ২০১৬ সালে দুজনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ২০২১ সালে মেশিনগান কেলির সাথে শো’তে কথোপকথনে ব্যারিমোর উল্লেখ করেছিলেন যে তিনি সত্যিই একটি বেদনাদায়ক বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন এবং তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতির হয়েছিল।

বর্তমানে অভিনয় জগত থেকে দুরে থাকলেও নিজের অনুষ্ঠান সঞ্চালনা করছেন অভিনেত্রী। হলিউডের লেখক ধর্মঘটের কারণে তার পডকাস্ট ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’ বন্ধ থাকলেও সম্প্রতি আবারও শো চালু করেছেন অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!