ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ২৬ অক্টোবর ২০২৩
সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

কবে শুরু হবে? আসলেই হবে কিনা? এমন নানা সব জল্পনার অবসান ঘটিয়ে ‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা।

সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান বলেন, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।

শাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।

Advertisement

২৭ অক্টোবর থেকে সাইকো থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারিতে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক- এই ছয় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

এতে আরও অভিনয় করার কথা আছে, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম এবং ভারতের রাহুল দেবের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!