একই আয়োজনে তারকা গায়ক মোজার সঙ্গে থাকছে ব্যান্ড দল শূন্য ও ব্ল্যাকের পরিবেশনা। পাশাপাশি অংশনেবেনবেশ কয়েকজন প্রবাসী শিল্পী। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়, শেষ হবে রাত ১১টায়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, ভিয়ের ইভেন্টের ফায়রুজ রহমান প্রমুখ।
.png)
আয়োজকরা জানান, ২৭ অক্টোবর ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটিসেন্টারে বাংলাদেশি মিউজিকফেস্ট অনুষ্ঠিত হবে। এতে রয়েছে তাহসান খান, মুজা, জনপ্রিয় ব্যান্ডদল শূন্য, ব্ল্যাক,প্রবাসী শিল্পী তানভি, আরমান, হিমেল, ইক্কি গা এবংটেন অ্যান্ড হাফ মাইলসের ভোকালদের পরিবেশনা।
বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালের সার্বিক সহযোগিতায় রয়েছে ভিয়ের ইভেন্ট।