ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হাসপাতালে শুয়ে পরীমনির উপলব্ধি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ১৭ অক্টোবর ২০২৩
হাসপাতালে শুয়ে পরীমনির উপলব্ধি
ফাইল ছবি

ক’দিন আগেই ‘ডোডোর গল্প’ ছবির শুটিং করছিলেন পরীমনি। শুটিংয়ের সময় কিছুটা অসুস্থতা বোধও করছিলেন। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে শুটিং চালিয়ে যান। পরে জ্বর নিয়ে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন পরী। এরপর গত ৪ দিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে এখন কিছুটা সুস্থতার দিকে বলে জানালেন এই নায়িকা।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেশ কিছু বিষয়ে উপলব্ধি করেছেন পরীমনি। আর সেই উপলব্ধি তিনি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।

তার মতে, সুস্থ থাকার মত বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মত আমারও মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।

Advertisement

তিনি আরো লিখেছেন, আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর। 

তিনি তার স্টাফদের যত্ন, ভালোবাসা ও আন্তরিকতার কাছে ঋণী। ওদেরই তার পরিবার বলে মনে করছেন।

পোস্টের শেষে পরীমনি লিখেছেন, অ্যান্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে! যাহোক, মা ছেলের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!