ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইসরায়েলে আটকে পড়া অভিনেত্রী ফিরছেন ভারতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ৮ অক্টোবর ২০২৩
ইসরায়েলে আটকে পড়া অভিনেত্রী ফিরছেন ভারতে
অভিনেত্রী নুসরাত ভারুচা

গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এ অভিনেত্রীর টিমের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছিলেন।

এবার টিমের সদস্যদের ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপদে ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন নুসরাত ভারুচা। খুব শিগগির এক ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন এই অভিনেত্রী। নিরাপত্তার কথা বিবেচনা করে বিস্তারিত তথ্য জানাননি সংশ্লিষ্টরা।

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

Advertisement

এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য বলেন, ‘শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!