ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পথদুর্ঘটনা কবলে শাহরুখ খানের নায়িকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ৪ অক্টোবর ২০২৩
পথদুর্ঘটনা কবলে শাহরুখ খানের নায়িকা!
ফাইল ছবি

ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘স্বদেশ’ অভিনেত্রী গায়ত্রী যোশী এবং তার স্বামী বিকাশ ওবেরয়। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বয়স্ক সুইস দম্পতি। ইতালিতে ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা। পরে অবশ্য এই খবরটা নিশ্চিত করেন খোদ গায়ত্রী। সংবাদমাধ্যমের কাছে প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি এবং তার স্বামী পুরোপুরি সুস্থ রয়েছেন।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, এই দুর্ঘটনাটি ঘটেছে সার্ডিনিয়াতে। ল্যাম্বরঘিনি এবং ফেরারির মধ্যেই ভয়াবহ সংঘর্ষ হয়। ল্যাম্বরঘিনিতে ছিলেন গায়ত্রী এবং তার স্বামী। আর ফেরারিতে ছিলেন এক সুইস দম্পতি। একটি মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়েই শুরু হয় বিপত্তি। 

মারাত্মক এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে যে, গায়ত্রীদের গাড়িটি এবং ফেরারি একে একে মিনি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছে। যার ফলে ভয়ঙ্কর সংঘর্ষ হয় গাড়িগুলির মধ্যে। দুর্ঘটনার অভিঘাতে সটান উল্টে যায় মিনি ট্রাকটি। আগুন ধরে যায় ফেরারি গাড়িটিতে। তাতে ছিলেন স্যুইৎজারল্যান্ডের দম্পতি মেলিসা ক্রটলি (৬৩) এবং মার্কাস ক্রটলি (৬৭)। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ দম্পতির।

Advertisement

ঘটনার ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে যে, ‘শাহরুখ খানের ছবি ‘স্বদেশ’-এ দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী গায়ত্রী জোশিকে। তিনি এবং তার স্বামী বিকাশ ওবেরয়ের ল্যাম্বরঘিনিটি ফেরারিকে জোর ধাক্কা মেরেছে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বদেশ’ ছবির হাত ধরে বলিউডে জনপ্রিয়তা লাভ করেছিলেন গায়ত্রী জোশি। প্রথম ছবিতেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ মিলেছিল। আর তাতেই তিনি ভক্তদের মন জয় করে নিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!