ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সেলিব্রেটি ক্রিকেট লিগের মারামারি ইস্যু নিয়ে যা বললেন সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ২ অক্টোবর ২০২৩
সেলিব্রেটি ক্রিকেট লিগের মারামারি ইস্যু নিয়ে যা বললেন সানী
ফাইল ছবি

সেলিব্রেটি ক্রিকেট লিগ নিয়ে সমালোচনার শেষ নেই। বিশেষ করে মারামারির ঘটনার পর থেকে সিসিএল নিয়ে যা খুশি মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি অংশগ্রহণকারীদের কেউ কেউ এখন এই লিগকে সেলিব্রেটি ক্রিকেট লিগ স্বীকার করতে নারাজ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেছেন তিনি।

বাজার নিয়ে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, বিতর্কিত নয়, আলোচনা হয়েছে। আমি ১৮ কোটি মানুষের কথা বলেছি। আমি তোমার কথা বলেছি, পেছনে যারা আছেন তাদের কথা বলেছি, ডানে যারা আছেন তাদের কথা বলেছি। বাঁয়ে যারা আছেন তাদের কথাও বলেছি।

Advertisement

সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনি ও আপনার পরিবার নেই কেন এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, কয়জন আছে? আমি নেই, এতেই আমি খুশি। ১০ বা পাঁচ দিন আগ পর্যন্ত ভাবতাম থাকলে ভালো হতো। এখন ভাবছি- আল্লাহ বাঁচাইছে।

প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!