ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীর ডিভোর্স লেটারের খবরে রাজ বললেন, আপনাদের কাছেই প্রথম শুনলাম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
পরীর ডিভোর্স লেটারের খবরে রাজ বললেন, আপনাদের কাছেই প্রথম শুনলাম
ফাইল ছবি

অভিনেতা শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সংসার কি ভেঙে যাচ্ছে? দেশের একটি টেলিভিশন চ্যানেল খবর থেকে এমন ধারণা তৈরি হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজকে ডিভোর্স দিয়েছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শরীফুল রাজের সঙ্গে। প্রশ্ন শুনে চমকে কণ্ঠে এই অভিনেতা বলেন, ‘তাই নাকি? আপনাদের কাছেই প্রথম শুনলাম।’

শরীফুল আরো বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

Advertisement

‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমনি। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!