ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাইকেল জ্যাকসনের টুপির দাম ১ কোটি টাকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩
মাইকেল জ্যাকসনের টুপির দাম ১ কোটি টাকা!
মাইকেল জ্যাকসন

পপ দুনিয়ার কিং মাইকেল জ্যাকসন। তিনি গান গেয়ে যেভাবে সবাইকে মাতিয়ে রাখতেন তেমনি নাচেও মুগ্ধ করতেন সকলকে। এই কিংবদন্তির সবচেয়ে জনপ্রিয় সিগনেচার স্টেপ ছিল ‘মুনওয়াক’।

প্রয়াত পপ-কিংবদন্তি প্রথমবার ‘মুনওয়াক’ নাচের সময় যে কালো রঙের টুপি পরেছিলেন, চার দশক পরে সেটি নিলামে উঠতে যাচ্ছে। খবর এএফপির

আগামী ২৬ সেপ্টেম্বর প্যারিসের হোটেল ড্রুট-এ নিলামের জন্য উঠানো হবে মাইকেল জ্যাকসনের টুপিটি। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে।

Advertisement

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় ওই টুপিটি পরেছিলেন পপ সুপারস্টার। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। ওই সময় মঞ্চের পাশে টুপিটি ফেলে ফিয়েছিলেন তিনি।

আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!