এদিকে রোববার সারাদিন অনুরাগীদের পাখির চোখ ছিল অভিনেত্রীর ফেসবুকে। অথচ টুশব্দটি করেননি পরী। দিনভর নেটিজেনদের কৌতূহলে রেখে সরব হলেন সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে। জানালেন সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
সোমবার দিবাপূর্ব রাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে উঠে এসেছে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মূহুর্ত। এরপর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প।
.png)
এ থেকে স্পষ্ট ডোডো গল্প নামের অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এটি পরিচালনার দায়িত্বে আছেন রেজা ঘটক।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ডোডোর গল্প। এর প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া।
এর আগে শনিবার নিজের ফেসবুকে পরী লিখেছিলেন, ‘কালকের (রোববার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! সেইসঙ্গে কলমের একটি ইমুজি ব্যবহার করেছিলেন। এবার স্পষ্ট করলেন দিনটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ।