জানা যায়, ২০২২ সালের ৩০ জুন বাংলাদেশের একটি বেসরকারি ঔষধ তৈরির প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় চিত্রনায়ক শাকিব খানের। পরে আর কোনো চুক্তিই করেননি তারা। কিন্তু তবুও বেআইনিভাবে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে তারা। যার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
গত ৩ সেপ্টেম্বর চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঐ সংস্থার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন শাকিব।
.png)
নোটিসে বলা হয়, অনুমোদিত এই বিজ্ঞাপনগুলোর প্রচারে নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, সুনাম ক্ষুণ্ন হওয়া এবং অন্যান্য অসুবিধার কথা বিবেচনা করে চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অভিনেতা।