ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সোহেলের নতুন গান ‘ও গার্ল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:২৬, ৩০ আগস্ট ২০২৩
সোহেলের নতুন গান ‘ও গার্ল’
মিউজিক ভিডিও ‘ও গার্ল’

এই প্রজন্মের সঙ্গীত শিল্পী এম আর সোহেলের নতুন গানের মিউজিক ভিডিও ‘ও গার্ল’ প্রকাশ হচ্ছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন হিরা মনি এবং এম আর সোহেল নিজেই। 

‘ও গার্ল’ গানটি লিখেছেন এম আর সোহেল এবং সুর ও সংগীত আয়োজন করেছেন রাজ হ্রদয়। মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন ফিরোজ সরকার। ক্যামেরায় ছিলেন জয় আবরাম। বৃহস্পতিবার (৩১ আগস্ট) গানটি এম আর সোহেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নতুন গান সম্পর্কে এম আর সোহেল বলেন, প্রতিটি নতুনত্বে একটি আলাদা অনুভূতি কাজ করে। দর্শক কি ভাবে নিবে বা আমি যতটুকু আশা করছি ততটুকু পূরণ হয় নাকি। আসলে পরিশ্রম ছাড়া কিছু হয় না, এইটা আমি বিশ্বাস করি। গানটির জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু  উপহার দেওয়ার।

Advertisement

তিনি আরো বলেন, ‘ও গার্ল’ গানটি দর্শক গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।  

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!