এদিকে এর আগে বিজয়ের জন্য দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙেছেন তামান্না। পর্দায় তার ঠোঁটে ঠোঁট রেখে ‘নো কিস পলিসি’ (চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না) থেকে সরে আসেন নায়িকা। এবার প্রেমিকার জন্য বিজয়ও ভাঙছেন দীর্ঘদিনের প্রতিজ্ঞা।
বিজয়ের কথায়, যখন আমি কাজ করতে শুরু করি, তখন আমি এক সংকল্প নিয়েছিলাম। ঠিকই করে নিয়েছিলাম যে জীবনে কোনোদিন কোনো নায়িকাকে বিয়ে করবই না আমি। মনে হয় আমি তখন ইন্ডাস্ট্রির ওপর বেশি রেগে ছিলাম। কিন্তু যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সবকিছু আছে, ও খেলা বোঝে, বোঝে ব্যবসা, শিল্প সাহিত্য সম্পর্কে যার ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে।
.png)
প্রেমিকা সম্পর্কে এখানেই থেমে যাননি তিনি। যোগ করেন, ওর অভিজ্ঞতা আর ভালো কাজ আমাকে ভীষণ সাহায্য করেছে। সবকিছুর সমাধান ওর কাছে রয়েছে।
বলে রাখা ভালো, বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য।