শুক্রবার (১৮ আগস্ট) তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।
জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে শহরে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷ সাদের শ্যালক আরিফ আকতার শাকিব ফেসবুকে লেখেন- আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন। আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে৷
.png)
নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। যেখানে ভাগ থেকে বাঁচতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ বলা সংলাপে বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।