ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘পরকীয়া ধরার পর হাতাহাতি’, সম্পর্ক ভাঙল ব্রিটনির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮, ২০ আগস্ট ২০২৩
‘পরকীয়া ধরার পর হাতাহাতি’, সম্পর্ক ভাঙল ব্রিটনির
ফাইল ছবি

জনপ্রিয় পপ সম্রাজ্ঞী তিনি। তাকে দেখে প্রেমে পড়েন ছেলে-বুড়ো সবাই। একইভাবে বারবার প্রেমে পড়েন ব্রিটনি নিজেও। ২০০৪ সালে প্রথম বিয়ে। ছোটবেলার বন্ধু জেসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে টিকেছিল মাত্র ৫৫ ঘণ্টা। তিনদিনের মাথায় পুলিশ তুলে নেয় জেসনকে। তারপর বিচ্ছেদ। কয়েক মাস পরেই করেন দ্বিতীয় বিয়ে। স্বামী ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইন। সংসারে আসে দুই সন্তান। তবে তাদের দাম্পত্য ভাঙে ২০০৬ সালে। তারপর লম্বা বিরতি। ২০১৬ সালে পরিচয়ের পর ২০২১ সালে বাগদান সেরেছিলেন স্যাম আসগারির সঙ্গে। অতঃপর ২০২২ সালের ৯ জুন বিয়ে করেন। কিন্তু বছর না ঘুরতেই ভাঙছে সেই সম্পর্ক।

বিচ্ছেদের কারণ হিসেবে ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন স্যাম। তার দাবি, স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরেছেন তিনি। এনিয়ে দুজনের মধ্যে ঝামেলা ও হাতাহাতিও হয়েছে। এরপরই স্যাম বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

Advertisement

সংবাদমাধ্যমটি বলছে, বিবাদের পর স্বামী বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। এছাড়া গত কয়েক মাস ধরেই এই কারণে দুইজন একে অপরকে এড়িয়ে চলছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত ১৬ আগস্ট বিচ্ছেদের আবেদন করেন স্যাম। খবরটি ছড়ানোর পর থেকে চুপ ছিলেন ব্রিটনি।

তবে শনিবার ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়ে নীরবতা ভেঙেছেন ব্রিটনি।

ব্রিটনি বলেন, স্যাম ও আমি আর একসঙ্গে নেই। কারো সঙ্গে থাকার জন্য ছয় বছর বেশ লম্বা সময় যদিও; কিন্তু আমি কিঞ্চিৎ অবাক! আমি এখানে ব্যাখ্যা দিতে দিতে আসিনি, কারণ এটা কারো মাথাব্যথা না। কিন্তু সত্যি বলতে, আমি কষ্টটা আর নিতে পারছিলাম না।

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এই গায়িকা বলেন, বন্ধুদের কাছ থেকে আমি কিছু বার্তা পেয়েছি, যেগুলো দেখে আমার মন গলে গেছে, এজন্য তাদের ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই খুব কষ্টে সহ্য করছি; যদিও আমার ইনস্টাগ্রাম একদম ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আবেগ ও কান্না দেখাতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু কিছু কারণে নিজের দুর্বলতা লুকাতে হয়েছে।

সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে ভালো রাখবেন বলেও জানালেন ৪১ বছর বয়সী ব্রিটনি স্পিয়ারস। তার ভাষ্য, আমি যদি আমার বাবার শক্তিশালী যোদ্ধা না হতাম, তাহলে আমাকে সুস্থ করার জন্য চিকিৎসকের কাছে নেওয়া লাগতো। যতটা সম্ভব আমি শক্ত থাকবো এবং সত্যিই আমি বেশ ভালো আছি। যাইহোক, আপনার দিনটা ভালো হোক এবং হাসতে ভুলবেন না।

এর আগে, বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এক স্টোরিতে স্যাম লেখেন, পরস্পরের প্রতি ৬ বছরের ভালোবাসা এবং প্রতিশ্রুতির পর আমার স্ত্রী ও আমি আমাদের এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের প্রতি আমাদের ভালবাসা এবং সম্মান ধরে রাখব এবং আমি তার সর্বদা মঙ্গল কামনা করি।

তবে তাদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।

২০১৬ সালে ব্রিটনি স্পিয়ার্সের গান 'স্লাম্বার পার্টি'র মিউজিক ভিডিও শ্যুট করার সময় তার ও স্যাম আসগরির প্রথম দেখা হয়। এর কয়েক মাস পরই সম্পর্কে জড়ান তারা। ২০১৭ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

ব্রিটনির কনজারভেটরশিপের পুরো সময়টায় আসগরি তার সাথে ছিলেন, তাকে সমর্থন জুগিয়েছেন। ২০২১ সালে ব্রিটনিকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!