গণমাধ্যমের তথ্যানুযায়ী, ব্রিটনির ওপর স্বামী স্যাম প্রতারণার অভিযোগ তুলেছেন। স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। এটি নিয়েই চলছে ঝামেলা। শুধু তাই নয়, তাদের ঝামেলা হাতাহাতিতেও গড়ায়। এরপরই স্যাম ঠিক করেন, ব্রিটনিকে ডিভোর্স দেবেন।
জানা গেছে, এরই মধ্যে ব্রিটনির স্বামী স্যাম বাড়ি ছেড়ে চলে গেছেন। থাকতে শুরু করছেন অন্য জায়গায় আলাদা। কয়েক মাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন তিনি। তবে বিচ্ছেদের পর ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারে স্যাম।
.png)
২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ২০২২ সালের জুন মাসে বিয়ে করেন এই তারকা দম্পতি। একই বছরের এপ্রিল মাসে ব্রিটনি জানান, তিনি মা হতে চলেছেন। কিন্তু মে মাসে ব্রিটনি-স্যাম যৌথ এক বিবৃতেতে ঘোষণা দেন, তাদের অনাগত সন্তান মারা গেছে। এ ঘটনায় খুব ভেঙে পড়েন তারা। এবার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লো।
২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই বিয়ে। একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে তাদের এ সংসারও ভেঙে যায়।