ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বৃষ্টি ভেজা শাড়িতে মোহময়ী পিয়া 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:৪০, ১৪ আগস্ট ২০২৩
বৃষ্টি ভেজা শাড়িতে মোহময়ী পিয়া 
মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুল

ঢালিউডের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুল। মিডিয়ার পাশাপাশি আইন পেশাও সামলাচ্ছেন সমান তালে। পার করছেন ব্যস্ততা পূর্ণ সময়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি।

নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না পিয়া জান্নাতুল।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ ও প্রোফাইলে কালো শাড়িতে বৃষ্টিভেজা সড়কে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তার। যার ক্যাপশনে লিখেছেন, দয়ালু হন, নম্র হন এবং বৃষ্টি উপভোগ করুন। 

Advertisement

ছবিগুলো ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। কালো শাড়িতে, বৃষ্টিময় রাতে এই অভিনেত্রীর থেকে নজর সরানোই যেন দায় ছিল। 

পিয়ার ছবিতে অনেকেই বলেছেন- ‘নারী শাড়িতেই সুন্দর, তার উদাহরণ হতে পারে এই ছবি।’ কেউ কেউ আবার অভিনেত্রীর রূপের প্রশংসায় ব্যস্ত থেকেছেন। 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন পিয়া। গত বছর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!