ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমাকে যা খুশি বলার, শাসন করার অধিকার রাজ ভাইয়ের: ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:৫২, ১১ আগস্ট ২০২৩
আমাকে যা খুশি বলার, শাসন করার অধিকার রাজ ভাইয়ের: ফারিয়া
অভিনেত্রী শবনম ফারিয়া

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিলো এই নির্মাতার জন্মদিন।

নিজের ভেরিফায়েড পেজে এই অভিনেত্রী লেখেন, আমি খুব জেদি মানুষ, আমাকে বোঝাতে আসা বা জ্ঞান দেওয়া আমার খুব অপছন্দের একটা জিনিস! আমাকে শাসন করার ক্ষমতা আমি কাউকে দেই না। আমার মা বাবার বাইরে খুব কম মানুষের এক্সেস আছে আমার পার্সোনাল স্পেসে!

‘কিন্তু এই মানুষটার (রাজ) এক্সেস আছে আমাকে যা খুশি বলার, শাসন করার (খুব একটা লাভ হয় না যদিও)। দুনিয়াতে এমন খুব কম বিষয় আছে যেটা আমি ভাইয়াকে বলতে পারি না! জীবনে এমন কারও সঙ্গে পরিচয় হওয়া সবার ভাগ্যে থাকে না!’

Advertisement

রাজকে উদ্দেশ করে শবনম আরও লেখেন, আল্লাহ আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু দিয়েছে, সেই দেওয়ার বাক্সের মধ্যে একটা উপহার ভাইয়া।

স্ট্যাটাসের শেষে রাজকে ট্যাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, পরের বছর ভাবির (রাজের স্ত্রী) সঙ্গে একটি ছবি পোস্ট দিতে চাই। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!