সোমবার একমাত্র ছেলে রাজ্যের নতুন নাম জানিয়ে আলোচনার জন্ম দেন অভিনেত্রী পরীমনি। ছেলের নাম থেকে ‘রাজ্য’ অংশ বাদ দিয়ে যোগ করেছেন ‘পদ্ম’। অর্থাৎ, ছেলের নাম এখন থেকে ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।
ওই দিন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পরীমনির ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। সেখানেই মন্তব্যের ঘরে একমাত্র ছেলের নতুন নাম জানান চিত্রনায়িকা।
.png)
সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে এ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই ছেলের আরও একটি নতুন নাম জানালেন অভিনেত্রী মা। নতুন সেই নামটি চিত্রনায়িকা মায়ের নানার দেয়া। সোমবার রাত ১০টা ৪২ মিনিটে ফেসবুক প্রোফাইলে ছেলের একটি ছবি পোস্ট করে সেখানেই নতুন নাম জানান তারকা।
পরীমনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার নানার দেয়া তার আরও একটা সুন্দর নাম আছে। “পুণ্য”।’ অর্থাৎ, তার ছেলের নতুন নাম হচ্ছে ‘পুণ্য’।
এদিকে ছেলের নামে ‘রাজ্য’ অংশের পরিবর্তে কেন ‘পদ্ম’ লিখেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সোশ্যালে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকে বলছেন, রাজ-পরীর সংসার বোধহয় আর একদমই টিকছে না। এ কারণে রাজের সঙ্গে মিলিয়ে রাখা ছেলের নামের ‘রাজ্য’ অংশ ছেঁটে ফেললেন চিত্রনায়িকা।
শরিফুল রাজ ও পরীমনির পরিচয় হয় ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে। সেই থেকে প্রেম ও পরিণয়। ২০২২ সালের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান রাজ্য।