ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘কাভি খুশি কাভি গাম’-এর সেই পূজা করছেন বিয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩১, ৫ আগস্ট ২০২৩
‘কাভি খুশি কাভি গাম’-এর সেই পূজা করছেন বিয়ে
ছবি: সংগৃহীত

করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গাম’ ২০০১ সালে মুক্তি পেয়েছিল। এ ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এ চরিত্রের কথা উঠলেই সবার মনে পড়ে যায় কারিনা কাপুরের গ্ল্যামারাস লুকের কথা। 

মালবিকা রাজ সেই চরিত্রে অভিনয় করেছিলেন। এখন অবশ্য তিনি ‘লেডি’, বয়স তার ২২। ২০০১ সালের পর তাকে যদিও তেমনভাবে আর পর্দায় দেখেননি দর্শক। তবে বহু বছর পর শিরোনামে মালবিকা। শোনালেন সুখবর। নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। মুম্বাইয়ের এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন।

শুক্রবার মালবিকা ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন বিয়ের আগের ফটোশুটের ছবি। পরনে সাদা গাউন। তার হবু স্বামী প্রণব বগ্গারের পরনেও সাদা স্যুট। তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে বিশেষ ফটোশুট করলেন তারা একে অপরের হাত ধরে। চারিদিকে উড়ছে ফানুস। 

Advertisement

এমনই স্বপ্নের মতো জায়গায় বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করলেন তারা। পোস্ট করে মালবিকা লেখেন, ‘নতুন জীবন শুরু করছি। সব রকম বাধা পার করে এখনও আমরা একসঙ্গে আছি এবং থাকব।’

এদিকে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার সামাজিকমাধ্যমের পাতা। মালবিকার পরিবারও এ ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে খুব বেশি ছবিতে অভিনয় করেননি মালবিকা। তবে কবে বিয়ের করছেন তারা সে তথ্য এখনও কেউ খোলসা করেননি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!