ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সমুদ্রের নীল জলে কিয়ারা-সিদ্ধার্থর ডুবসাঁতার, মুহূর্তেই ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ১ আগস্ট ২০২৩
সমুদ্রের নীল জলে কিয়ারা-সিদ্ধার্থর ডুবসাঁতার, মুহূর্তেই ভাইরাল
কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা

বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা এখন ঘুরে বেড়াচ্ছেন। তারই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে কিয়ারাকে সাঁতারের পোশাকে দেখা গেছে এবং সিদ্ধার্থের পরনে শর্টস। দু’জনে একসঙ্গে সমুদ্রে স্নান করছেন, প্রমোদতরীতে ভ্রমণ করছেন। 

অভিনেত্রী ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি। প্লেসড, গ্রেটফুল প্রতিটি দিনের জন্য এবং যত ভালোবাসা পেয়েছি তার জন্য।’

Advertisement

এদিকে জীবনের বিশেষ দিনে নিজেদের মিষ্টি মুহূর্তের ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ছাড়াও আরও মন্তব্য করেছেন তারকারা। এ তালিকায় রয়েছেন রাকুল প্রীত সিং, আথি শেঠির মতো তারকারা। শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘হ্যাপি বার্থডে। সবচেয়ে ভালো সময় কাটাও।’

তবে এই তারকা কোথায় ঘুরতে গেছেন তা জানাননি। কিন্তু ছবি-ভিডিও দেখে সবার ধারণা, ইতালির কেপ্রি দ্বীপে রয়েছেন তারা। তবে কিছুদিনে আগে তাদের একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!