ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চুরি কি আমি করেছি: পরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ৩১ জুলাই ২০২৩
চুরি কি আমি করেছি: পরী
পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কলকাতার একটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে বিনয়ের সঙ্গে ক্ষোভ ঝাড়লেন তিনি। মূলত, রোববার (৩০ জুলাই) তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়। অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল।

খবরের লিংক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় স্বাভাবিকভাবেই। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমনির নাম দেওয়া হয়। সেটির একটি স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরীমনি। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।

ক্যাপশনে পরীমনি লিখেছেন, এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সঙ্গে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।

Advertisement

কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।

প্রসঙ্গত, কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমনি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!