২০১০ সালের ১২ জুন একটি টুইট করেন অমিতাভ বচ্চন। টুইটে বরেণ্য এই অভিনেতা লিখেন, ইংরেজি ভাষায় ‘ব্রা’ কেন একবচন, প্যান্টিস কেন বহুবচন।
১৩ বছর পর পুরোনো সেই টুইট এখন নেটদুনিয়ায় ভাইরাল। অমিতাভের এমন টুইট নিয়ে নিন্দার ঝড় বইছে নেটদুনিয়ায়।
.png)
মূলত, নেটিজেনদের একজন পুরোনো টুইটটি রি-শেয়ার করেন। তারপরই শুরু হয় আলোচনা। অনিরুদ্ধ নামে একজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমনটা প্রত্যাশা করিনি।’ আরেকজন লিখেছেন, ‘ও শিট! এটা কি সত্যি?’
আরেকজন লিখেছেন, ‘আপনার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।’ অন্যজন লিখেছেন, ‘কেন জয়াজি আপনাকে বলেননি?’ নেটিজেনদের কেউ কেউ দাবি তুলেছেন— ‘এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উঁচাই’। গত বছরের ১১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ৬টি সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো— প্রজেক্ট কে, বাটারফ্লাই, খাকি টু প্রভৃতি।