ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব-অপুর ডিভোর্স হয়নি, ভেসে বেড়াচ্ছে চাঞ্চল্যকর তথ্য

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ২৪ জুলাই ২০২৩
শাকিব-অপুর ডিভোর্স হয়নি, ভেসে বেড়াচ্ছে চাঞ্চল্যকর তথ্য
সংগৃহীত ছবি

বেশ কয়েকদিন ধরে ঢালিউডপাড়ায় গুঞ্জন চলছিল শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে। শোনা যাচ্ছে, দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারো এক হতে চলেছেন এই দুই তারকা। শোবিজ অঙ্গনে এমন গরম আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ছেলে জয়কে নিয়ে একসঙ্গে দেখা গেছে এই নায়ক ও নায়িকার। এখন তারা কানাডায় রয়েছেন।

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিডিয়া পাড়ায় ভেসে বেড়াচ্ছে।

ঢাকা সিটি কর্পোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুকে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন শাকিব খান। আবেদনের ভিত্তিতে শুনানি হলে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ডিভোর্সের শুনানির ভিডিও।

Advertisement

ঐ ডিভোর্সের শুনানিতে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শাকিব খান। ঐ ভিডিওতে দেখা যায়, শাকিব খান অপুকে ডিভোর্স দেওয়ার জন্য যে লিখিত আবেদন করেন তা সাধারণ কাগজে লেখা ছিল।
 
কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই সেই ডিভোর্সের আবেদনে। তাই নেটিজেনরা মনে করছেন, শাকিব-অপুর ডিভোর্সই হয়নি। 
 
ডিভোর্সের বিষয়টি নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি। এ বিষয়টি অনেক সেনসিটিভ। আমি এ বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। সিটি কর্পোরেশনের কাছে বিষয়টি জানতে পারেন। তারা এ বিষয়টি পরিষ্কার করতে পারবেন।
 
অপু আরো বলেন, অতীতে রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে এখনো ভুগতে হচ্ছে। আমি আর ভুগতে চাই না। পরিবার নিয়ে সুন্দর জীবন পার করতে চাই।
  
শাকিব অপুর ডিভোর্স হয়েছে কিনা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতে তা নিয়ে কথা বলবেন অপু। অভিনেত্রী বলেন, আমাকে একটু সময় দিন। সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!