ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘আমি পাবলিক প্রপার্টি না’, কেন এ কথা বললেন উরফি?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৩ জুলাই ২০২৩
‘আমি পাবলিক প্রপার্টি না’, কেন এ কথা বললেন উরফি?
উরফি জাভেদ

প্রকাশ্যে সাহসী পোশাক পরে সবসময় চর্চায় থাকেন উরফি জাভেদ। তাকে ফ্যাশন আইকন বলেই জানেন অনেকেই। ক্যমেরার সামনে নিত্যনতুন স্টাইলে তাকে দেখা গেলেও পোশাক নিয়ে নানা মন্তব্য শোনা যায়।

কোনো পোশাকের হাত নেই, তো কোনোটা অত্যাধিক ব্যাকলেস। কিন্তু তিনি যেকোনো পোশাক সামলে নেন সাংঘাতিকভাবে। আবার এই পোশাকের জন্য গালাগালি পর্যন্ত করা হয়। কিন্তু অভিনেত্রীকে এবার প্রকাশ্যেই বিশ্রী ভাষায় যা নয় তাই বলেন বিমানে উপস্থিত কিছু ছেলেরা।

মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন তিনি। প্লেনে উপস্থিত কিছু ছেলে, তাকে এমন ধরনের কথা বলেন যা শুনেই ভিডিও করতে বাধ্য হন। তার অভিযোগ, সেই ছেলেরা তার নাম নিয়েও কটু কথা বলেছে। ইভটিজিং করতে থাকেন। এত খারাপ খারাপ শব্দ বলেন যে, গলা চড়াতে বাধ্য হন তিনি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন- আমি, যেইমুহুর্তে ওদের বলি, তোমরা এধরনের কথা কেন বলছ, তখনই ওদের মধ্যে থেকে একজন বলে ওঠে, আসলে ওরা মদ্যপ অবস্থায় রয়েছে। একজন মহিলার সঙ্গে কদর্য ব্যবহার করবে এবং শেষে মদ্যপ বলে রেহাই পেয়ে যাবে এটা তো নিয়ম নয়। এধরনের আচরণ ভাবাও যায় না। শুধু তাই নয়, অভিনেত্রী এও বলেন, আমি পাবলিক ফিগার কিন্তু পাবলিক প্রপার্টি নয় যে উল্টোপাল্টা যা খুশি বলা যাবে আমাকে।

নিজের স্বাধীনচেতা এবং সাহসী পোশাকের কারণেই তাকে নানা কথা শুনতে হয়। কিন্তু, তাও তিনি নিজের দুনিয়াতেই মত্ত। কখনো এই পোশাকের চক্করে হাঁটতে পারেন না, আবার কখনো উল্টে পরে যান। তাও উরফির ব্যবহারে বেশ মুগ্ধ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!